২১ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:১৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরের মধ্যে ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝ`ড়ের শ`ঙ্কা
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২৬
দুপুরের মধ্যে ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝ`ড়ের শ`ঙ্কা

হঠাৎ করেই উত্তাল হয়ে উঠতে পারে আবহাওয়া। রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলায় ধেয়ে আসছে দমকা কিংবা ঝড়ো হাওয়া। দুপুরের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। সঙ্গে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা। আবহাওয়ার এমন পূর্বাভাসে নতুন করে বাড়ছে উদ্বেগ।



শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।


পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।



এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।


পূর্বাভাস জানিয়েছে, আগামী সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।




শেয়ার করুন